“ধামাইল দেও গো চড়চড়ির মা” লিরিক্স:
ধামাইল দেও গো চড়চড়ির মা
আমরা ধামাইল জানি না
তুরাতারা জানি ধামাইল
জামাইর বাপে মানোইননা
ধামাইল দেও গো চরচড়ি মা
আমরা ধামাইল জানি না…
ঢুলি আর ঢোলের তালে
হাতের তালি মিলেনা
কেমনে পালাই গায়ের পাড়া
উঠান তেরা বোঝোন না
ধামাইল দেও গো চড়চড়ি মা
আমরা ধামাইল জানি না…
জামাইর বোনের নতুন শাড়ি
কোথায় গেলো জানি না
নাচুন গায়ুন দেখবো বলে
পরাণ কান্দে আমার…
ধামাইল দেও গো চড়চড়ি মা
আমরা ধামাইল জানি না…
