ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে গাড়ি কেনাবেচার অনলাইন মার্কেটপ্লেস বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন সফল গাড়ি মার্কেটপ্লেসের আদলে এখন বাংলাদেশেও আধুনিক গাড়ি মার্কেটপ্ল্যাটফর্ম তৈরির সেবা দিচ্ছে দেশের সফটওয়্যার প্রতিষ্ঠান ইলমা সফটওয়্যার।
প্রতিষ্ঠানটির দাবি, তারা সম্প্রতি যুক্তরাজ্যের একটি গাড়ি মার্কেটপ্লেস Driveza.co.uk তৈরি করেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্যও একই ধরনের কাস্টমাইজড গাড়ি কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে।
ইলমা সফটওয়্যারের তথ্য অনুযায়ী, তাদের তৈরি প্ল্যাটফর্মে স্মার্ট সার্চ ও ফিল্টার, ডিলার রেজিস্ট্রেশন ও সাবস্ক্রিপশন সিস্টেম, অনলাইন পেমেন্ট গেটওয়ে (Stripe ও PayPal), মোবাইল-রেসপনসিভ ডিজাইন এবং সহজ অ্যাডমিন প্যানেলের মতো আধুনিক সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে গাড়ির ডিলার, বিক্রেতা ও ক্রেতারা একই প্ল্যাটফর্মে সহজেই লেনদেন পরিচালনা করতে পারবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, একটি গাড়ি মার্কেটপ্লেসে আয়ের উৎস হতে পারে প্রিমিয়াম লিস্টিং ফি, ডিলার সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন প্রদর্শন, ফিচার্ড লিস্টিং এবং অন্যান্য মূল্য সংযোজন সেবা। তবে সম্ভাব্য আয়ের পরিমাণ সম্পূর্ণভাবে প্ল্যাটফর্মের ব্যবহারকারী সংখ্যা, বাজারের চাহিদা, ব্যবসায়িক কৌশল এবং পরিচালনার ওপর নির্ভর করবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ডিজিটাল গাড়ি কেনাবেচার বাজার ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। ফলে পরিকল্পিতভাবে পরিচালিত একটি অনলাইন গাড়ি মার্কেটপ্লেস উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করতে পারে।
এ বিষয়ে আরও তথ্য বা গাড়ি মার্কেটপ্লেস ডেভেলপমেন্ট সেবা সম্পর্কে জানতে আগ্রহীরা ইলমা সফটওয়্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন: https://ilmasoftware.com
